1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় গার্মেন্টসকর্মী নিহত, গাজীপুরে অবরোধ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড

সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় গার্মেন্টসকর্মী নিহত, গাজীপুরে অবরোধ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৭৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গাজীপুর সিটি করপোরেশনের কুনিয়া তারগাছ এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় মুনিরা (৩০) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও ভাঙচুর করেছেন শ্রমিকরা।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বিষয়টি জানিয়েছেন।

মুনিরা টেড বার্নহার্ডজ টেক্সটাইল লিমিটেডের অপারেটর হিসেবে নিযুক্ত ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, কুনিয়া তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন ওই নারী। এ সময় গাজীপুর সিটি করপোরেশনের দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গার্মেন্টস শ্রমিক মুনিরা মারা যায়। এ ঘটনার পর স্থানীয় পোশাক শ্রমিক ও এলাকাবাসী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

এসআই সাখাওয়াত হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় স্থানীয় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। তারা বিভিন্ন যানবাহন ভাঙচুর করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ কামাল হোসেন বলেন, সকালে রাস্তা পার হওয়ার সময় সিটি করপোরেশনের ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এতে উত্তেজিত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে। তারা বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন