1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
প্রত্যেক নামাজের পর যে ৩ দোয়া পড়ার বিশেষ গুরুত্ব রয়েছে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

প্রত্যেক নামাজের পর যে ৩ দোয়া পড়ার বিশেষ গুরুত্ব রয়েছে

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৮৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পাঁচ ওয়াক্ত নামাজের পর সুরা, জিকির ও দরুদপাঠের যেমন গুরুত্ব রয়েছে, তেমনি কিছু দোয়া পাঠের কথাও বিশেষভাবে স্থান পেয়েছে হাদিস শরিফে। এখানে সেরকম তিনটি দোয়া হাদিসের আলোকে তুলে ধরা হলো।

১. لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ اللهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلاَ يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারি-কা লাহু, আল্লাহুম্মা লা মা-নিআ লিমা আ‘ত্বইতা, ওয়ালা মু‘ত্বিয়া লিমা মানা‘তা, ওয়ালা ইয়ানফা‘উ যালজাদ্দি মিনকাল জাদ্দু।’ অর্থ: ‘আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি অদ্বিতীয়, তাঁর কোনো শরিক নেই। হে আল্লাহ, আপনি কাউকে দান করলে তার কোনো প্রতিরোধকারী নেই এবং আপনি কাউকে দান না করলে কেউ তাকে দান করতে পারে না। সম্পদশালীকে তার সম্পদ আপনার বিপরীতে উপকৃত করতে পারে না।’

এই দোয়ার ব্যাপারে হাদিসে এসেছে, হজরত মুগিরা ইবনে শুবাহ (রা.)-এর আজাদকৃত গোলাম ওয়াররাদ (রা.) বলেন, একবার মুয়াবিয়া (রা.) মুগিরা ইবনে শুবাহ (রা.)-এর কাছে লিখেন যে, রাসুলুল্লাহ (স.) নামাজের পর যা পাঠ করতেন এ সম্পর্কে তুমি যা শুনেছ আমার কাছে পাঠাও। তখন মুগিরা (রা.) আমাকে তা লিখে দেওয়ার দায়িত্ব দেন। এটিই সেই চিঠিতে লেখা দোয়া। (বুখারি: ৬৬১৫)

২.  اللّهُمَّ أَعِنِّيْ عَلٰى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ উচ্চারণ: ‘আল্লাহুম্মা আ-ইন্নি আলা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক’ অর্থ: ‘হে আল্লাহ! আপনার জিকির, আপনার কৃতজ্ঞতা ও শোকর আদায় এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন।’

উল্লেখিত দোয়াটির ব্যাপারে হাদিসের বর্ণনা অনুযায়ী, একদিন রাসুলুল্লাহ (স.) তাঁর প্রিয় সাহাবী মুআজ বিন জাবাল (রা.)-এর হাত ধরে বললেন, ‘মুআজ! আল্লাহর কসম, আমি তোমাকে ভালোবাসি।’ মুআজ (রা.) তৎক্ষণাৎ উত্তর দিলেন, ‘আমার মা-বাবা আপনার জন্য উৎসর্গিত হোক! আল্লাহর কসম, আমিও আপনাকে ভালোবাসি।’ অতঃপর রাসুলুল্লাহ (স.) বললেন, মুআজ! আমি তোমাকে বলছি, কখনোই নামাজের পরে এ দোয়া পড়তে ভুল করো না।’ (মুসনাদে আহমদ: ২২১১৯; সুনানে আবু দাউদ: ১৫২৪)

৩. اللَّهُمَّ أَنْتَ السَّلاَمُ وَمِنْكَ السَّلاَمُ تَبَارَكْتَ يَا ذَا الْجَلاَلِ وَالإِكْرَامِ ‘আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারকতা ইয়া জালজালালি ওয়াল ইকরাম।’ অর্থ: ‘হে আল্লাহ! তুমিই শান্তিময় এবং তোমার থেকে শান্তি আসে। তুমি কল্যাণময় এবং সম্মান ও প্রতিপত্তির অধিকারী।’

আয়েশা (রা.) বর্ণিত হাদিসে এসেছে, নবী (স.) নামাজের সালাম ফেরানোর পর এই দোয়া পড়তেন। (আবু দাউদ: ১৫১২) আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উপরোক্ত তিনটি দোয়া নামাজের পর নিয়মিত পাঠ করার তাওফিক দান করুন। আমিন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন