1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর প্রতিনিধি।।

জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কাচারীপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর কাচারিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শাহবাজপুর কাচারিপাড়া এলাকার সোহেল রানার ছেলে মো. কাঁকন মিয়া (১৬) এবং ভেলা পিঙ্গল হাটি গ্রামের মো. সুমন টিকাদারের ছেলে সিনহাত টিকাদার (১৬)। নিহত কাকন ও সিনহাত তারা বন্ধু। তারা দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে তারা দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতেছিলেন। এসময় কাচারীপাড়া এলাকায় আসলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে দুইজনকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হতাদের মৃত ঘোষনা করেন।

শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ূব আলী খান জানান, দুপুরে ক্রিকেট খেলে বাড়ি ফেরার পথে কাচারিপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে দুইজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির জানান, ঘটনা শোনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন