1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কমলগঞ্জে আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুলে ‌‘স্বপ্নজয়’ প্রকাশনা উৎসব - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

কমলগঞ্জে আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুলে ‌‘স্বপ্নজয়’ প্রকাশনা উৎসব

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মো. সাইদুল ইসলাম, মৌলভীবাজার।।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুলের ২২ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত “স্বপ্নজয়” সাময়িকীর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন করা হয়। পরে অতিথিদের উত্তরীয় পড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা মো. সালাউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া সরকারী কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান।

শিক্ষক মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমদ, বালাগঞ্জ সরকারী কলেজের সহকারী অধ্যাপক অবিনাশ আচার্য, সাবেক অধ্যক্ষ নুরুল ইসলাম,আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, নাট্যকার শুভাশিষ সিংহ, লেখক ও গবেষক আহমদ সিরাজ, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের শিশু বিশেষজ্ঞ ডাঃ আশুতোষ সিংহ, জনতা ব্যাংক কুলাউড়া শাখা সিনিয়র অফিসার মতিউর রহমান সুমন,

এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রভাষক রাবেয়া খাতুন সাবেক অধ্যক্ষ আম্বিয়া কে,জি স্কুল, অধ্যাপক সেলিম আহমদ চৌধুরী, প্রধান শিক্ষক অসমনজু রায় প্রসাদ চৌধুরী, আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ মমতা রানী সিনহা, শিক্ষক সমরেন্দু সেন গুপ্ত বুলবুল, সাংবাদিক শাহীন আহমেদ প্রমুখ।

অনুষ্ঠান চলাকালীন সময়ে প্রাক্তন ছাত্র ছাত্রীরা তাদের পরিচয় তুলে ধরে স্সৃতিচারণ করা হয় ও এসময় তারা শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে তাদের অনুবতি প্রকাশ করেন।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন