1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দিনাজপুরে বাসচাপায় নিহত ৪ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

দিনাজপুরে বাসচাপায় নিহত ৪

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দিনাজপুরের চিরিরবন্দরে বিআরটিসির বাসচাপায় চারজন ভ্যানযাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার রানীরবন্দর বাজারে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান ঢাকা মেইলকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসচাপায় চারজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

ওসি জানান, বিআরটিসির যাত্রীবাহী ওই বাসটি রংপুর থেকে দিনাজপুরে যাচ্ছিল। পথে উপজেলার রানীবন্দর বাজারে বিপরীতমুখী একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চার ভ্যানযাত্রীর মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কাজ চালায় পুলিশ ও ফায়ার সার্ভিস। নিহতদের মরদেহ উদ্ধার করে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতল মর্গে পাঠানো হয়েছে।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন