1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে বিদেশী মুদ্রাসহ তিনজন গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

জামালপুরে বিদেশী মুদ্রাসহ তিনজন গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ২২৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা,জামালপুর।।

বিভিন্ন দেশের মুদ্রাসহ তিন মুদ্রা পাচারাকারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ভোরে তাদেরকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ওসি কাজী শাহনেওয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ভাটারা-মাদারগঞ্জ সড়কের উপর অভিযান চালিয়ে টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার বড়ইছাপুর এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে মো.হারুন অর রশিদ(৩৫), একই জেলার ধনবাড়ী উপজেলার পাইতকা এলাকার মো.আহছান আলীর ছেলে মো.জামাল উদ্দিন(৩৬) ও টাঙ্গাইল সদর উপজেলার চরখিদির এলাকার মো.ফজলুল হকের ছেলে মো.ইয়াসিন আলী(৩৫)কে আটক করেন।
পরে তাদের দেহ তল্লাশী করেন সৌদি আরব,ওমান, মালয়েশিয়া, সিংগাপুর ও আমেরিকার বিপুল পরিমান মুদ্রা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মুদ্রার দেশীয় মূল্য নয় লক্ষ টাকারও বেশী বলে জানান তিনি। এ ঘটনায় সরিষাবাড়ী থানায় একটি মামলা হয়েছে।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন