1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের সভাপতি-সহসভাপতিকে অব্যাহতি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :

আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের সভাপতি-সহসভাপতিকে অব্যাহতি

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১৬৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা,জামালপুর।।

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. শামীম আহম্মেদ ও সহ-সভাপতি নাদিম হাসান জয়কে সাময়িক অব্যাহতি প্রদান করেছে জেলা ছাত্রলীগ। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণের অভিযোগে তাদের এ অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মো. শামীম আহম্মেদ (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা) এবং নাদিম হাসান জয় (সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা) কে বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। সেই সাথে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে না তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব আগামী ৭ (সাত) দিনের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগ, জামালপুর জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর জমা দেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হলো।’

অভিযোগ প্রসঙ্গে ছাত্রলীগনেতা শামীম আহম্মেদ বলেন, কলেজের একটি বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। এখানে আমার কোন দোষ নেই। আশা করি বিষয়টি তারা খোঁজখবর নিয়ে সাময়িক অব্যাহতি প্রত্যাহার করে নিবেন।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন