1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজে পিঠা উৎসব - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজে পিঠা উৎসব

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৩০৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর প্রতিনিধি..

জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) সকালে কলেজ ক্যাম্পাসে প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয় ।

কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান শাহনাজ পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশীদ।

প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মো. মোজাহিদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ ড. মো. শহীদুল্লাহ, শিক্ষক পরিষদের সম্পাদক মো. আতিকুর রহমান।

ছবি – জামালপুর সংবাদদাতা

এছাড়া আরও বক্তব্য রাখেন জামালপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন ও কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শামীমা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য শেষে কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশীদসহ অন্যান্য অতিথিবৃন্দ পিঠা উৎসব এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় উৎসবমুখর পরিবেশে সকল শিক্ষার্থী পিঠা উৎসবে মিলিত হয়। দেশীয় সংস্কৃতি নির্ভর এ ধরণের উৎসব শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা বিশ্বাস করে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন