1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মুন্সিগঞ্জ-৩ আ্সনের মোল্লাকান্দিতে নৌকার সমর্থককে গুলি করে হত্যা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মুন্সিগঞ্জ-৩ আ্সনের মোল্লাকান্দিতে নৌকার সমর্থককে গুলি করে হত্যা

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৬৫২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মুন্সিগঞ্জ-৩ আসনের নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের এক সমর্থককে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া আরেকজনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। এদিকে, নৌকা সর্মথকদের দাবি, স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের হাজী মো. ফয়সাল বিপ্লবের সর্মথকরা এ হামলা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

বুধবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামের নৌকার ক্যাম্পে এই হামলা ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খাইরুল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামের নৌকার ক্যাম্পে এই হামলা চালায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সমর্থকরা। এসময় ডালিম (৩৫) নামের নৌকার এক সমর্থক গুলিবিদ্ধ হয় ও সোহেল (৩২) নামের আরেক সমর্থককে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরের স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহতদের রাতেই ঘটনাস্থল থেকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে গুলিবিদ্ধ ডালিমের অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেলে পাঠায় জরুরি বিভাগের দায়িত্বরক চিকিৎসকরা। পরে ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গুলিবিদ্ধ নৌকার সমর্থক ডালিম।

আহতরা জানায়, মুন্সীকান্দি এলাকার নৌকার ক্যাম্পে অবস্থানের সময় কাঁচি প্রতিকের সমর্থক সোহাগ ও শিপন নামের দুই ব্যক্তির নেতৃত্বে ১০ জনের একটি দল হঠাৎ নৌকার ক্যাম্প লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয় নৌকার সমর্থক ডালিম। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে পুলিশ।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান করছে। তদন্ত শেষে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। তবে এই ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন