1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ভোট কেন্দ্রে ভোটার আনার দায়িত্ব প্রার্থীদের : রাশেদা সুলতানা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

ভোট কেন্দ্রে ভোটার আনার দায়িত্ব প্রার্থীদের : রাশেদা সুলতানা

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৪১৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আশরাফুজ্জামান সরকার,গাইবান্ধা;

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন,ভোটার আনার দায়িত্ব প্রার্থীদের,কমিশন কেন্দ্রে ভোটার এনে দেবে না। নির্বাচনে বড় ভূমিকা হলো প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকলে নির্বাচনের কোনো মান নেই। ভোটার না থাকলে সে নির্বাচনের প্রাণ নেই।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইন-শৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনের মাঠে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোট স্বচ্ছ হচ্ছে কিনা তা তুলে ধরার দায়িত্ব সাংবাদিকের। অপপ্রচারে লিপ্ত না হয়ে বাস্তব চিত্র তুলে ধরার আহ্বান জানান তিনি।

গাইবান্ধার জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম, গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন। এসময় গাইবান্ধার পাঁচটি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন