1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরের শিবচরে করোনায় বৃদ্ধের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

মাদারীপুরের শিবচরে করোনায় বৃদ্ধের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ১০০৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর সংবাদদাতা।।
শনিবার সকালে মাদারীপুরের শিবচরে করোনায় আক্রান্ত হয়ে শফিক উদ্দিন শেখ (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। তিনি অপারেশনের রোগী ছিলেন বলে জানা গেছে। দাফনের পরে দুপুরে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে বলে নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
শিবচর উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানান গেছে, আজ শনিবার সকালে শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের সেনেরবাট গ্রামের শফিক উদ্দিন শেখ (৭০) নামে এক বৃদ্ধ মারা যান। তাকে গত ২০দিন আগে ঢাকার একটি হাসপাতালে তার খাদ্য নালীর অপারেশন করা হয়।
মৃত শফিক উদ্দিন শেখের ছেলে লালন শেখ বলেন, “আমার বাবা অপারেশনের পর থেকেই অসুস্থ্যতা বোধ করেন। পরে গত শনিবার তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ভর্তি করা হয়। সেখান থেকে গতকাল (শুক্রবার) তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়। কিন্ত ঢাকার কোন হাসপাতালে তাকে ভর্তি করে নাই। তাই বাধ্য হয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসি। আজ শনিবার সকালে তিনি মারা যান। দুপুরে তাকে দাফন করার পর জানতে পারি তার করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।”
শিবচর উপজেলার করোনা বিষয়ক ফোকাল পারর্সন ডা. এ বিএম রাকিবুল হাসান বলেন, ‘বিকেল ৫টার পরে তাঁর মারা যাওয়ার খবরটি আমরা নিশ্চিত হয়েছি। আমরা মারা যাওয়ার বৃদ্ধর পরিবার ও তার সংস্পর্শে থাকা সকলের নমুনা সংগ্রহ করব।’

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন