1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ঢাকায় ফিরলেন পিটার হাস - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :

ঢাকায় ফিরলেন পিটার হাস

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

এক সপ্তাহ পর নয়াদিল্লি থেকে ঢাকায় ফিরেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।  বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ১২টায় ঢাকায় ফেরেন তিনি।

এর আগে, গত ২২ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় একটি ফ্লাইটে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পিটার হাস।

বাংলাদেশের জাতীয় নির্বাচন কেন্দ্র করে কয়েক মাস ধরেই বেশ দৌড়ঝাপ করতে দেখা গেছে মার্কিন রাষ্ট্রদূতকে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন তিনি।

এর আগে, গত ২১ ডিসেম্বর দুপুর সোয়া ১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন পিটার হাস। আধা ঘণ্টার বেশি আলোচনা হয় তাদের মধ্যে।

পিটার হাস ছাড়াও এদিন বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন