1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অসুস্থ ব্যক্তির পাশে ৭ বার যে দোয়া পড়া সুন্নত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩ মেসির ১.১ বিলিয়ন সাম্রাজ্য, মাঠের বাইরের আয় কত? গাজার বদলা নিতে চেয়েছিলেন ফ্লাইদুবাইয়ের সহ-পাইলট! তীব্র কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন শাটডাউনের ‘টুকটাক হুমকি’ সত্ত্বেও বেড়েছে প্রবাসী আয় দেশের রিজার্ভ ৩৬.১২ বিলিয়ন ডলার জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে পঞ্চগড়ে ২০৩ কোটি টাকা ব্যায়ে হচ্ছে ২য় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ

অসুস্থ ব্যক্তির পাশে ৭ বার যে দোয়া পড়া সুন্নত

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করার শিক্ষা রয়েছে হাদিসে। প্রিয়নবী (স.) অসুস্থ ব্যক্তিদের পাশে বসতেন এবং তাদের জন্য দোয়া করতেন। একটি দোয়ার ব্যাপারে বলা হয়েছে, অসুস্থ ব্যক্তির পাশে ৭ বার পড়লে আল্লাহ তাআলা অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেন।

দোয়াটি হলো— أَسْأَلُ اللهَ العَظيمَ رَبَّ العَرْشِ العَظِيمِ أَنْ يَشْفِيَكَ উচ্চারণ: ‘আসআলুল্লাহাল আজীম, রাব্বাল আরশিল আজীম, আঁই য়্যাশফিয়াক।’ অর্থ: ‘সুমহান আল্লাহ, মহা আরশের প্রভুর নিকট আমি তোমার আরোগ্য প্রার্থনা করছি।’ (আবু দাউদ: ৩১০৮; তিরমিজি: ২০৮৩)

ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত, নবী (স.) বলেছেন, ‘যে ব্যক্তি এমন কোনো রুগ্ন মানুষের সঙ্গে সাক্ষাৎ করবে, যার এখনও মৃত্যুর সময় উপস্থিত হয়নি এবং তার নিকট সাতবার উক্ত দোয়াটি বললে আল্লাহ তাকে সে রোগ থেকে মুক্তি দান করবেন। (আবু দাউদ: ৩১০৮; তিরমিজি: ২০৮৩; হাকেম: ১২৬৮)

হাদিসে অসুস্থ ব্যক্তির জন্য আরেকটি দোয়ার উল্লেখ রয়েছে, যেটি পড়ে রাসুলুল্লাহ (স.) অসুস্থ ব্যক্তিদের ঝাড়ফুঁক করতেন। দোয়াটি হলো—اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبْ الْبَاسَ اشْفِهِ وَأَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا উচ্চারণ: ‘আল্লাহুম্মা রাব্বান নাসি উজহিবাল বা’সি, ইশফিহি ওয়া আনতাশ-শাফি, লা শিফায়া ইল্লা শিফায়ুকা শিফায়ান লা ইউগাদিরু সাকমা।’ অর্থ: ‘হে আল্লাহ! মানুষের প্রতিপালক, কষ্ট দূরকারী। আমাকে আরোগ্য দিন, আপনি আরোগ্যকারী—আপনি ছাড়া কোনো আরোগ্যকারী নেই। এমন আরোগ্য দিন যেন কোনো রোগ না থাকে। (বুখারি: ৫৭৪২)

আল্লাহ তাআলা আমাদেরকে অসুস্থ ভাই-বন্ধু, আত্মীয়-স্বজনের জন্য উক্ত দোয়াটি যথানিয়মে পাঠ করার তাওফিক দান করুন। আমিন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন