1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান করোনায় আক্রান্ত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান করোনায় আক্রান্ত

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ১৩৫২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মো. আসাদুজ্জামান

স্টাফ রিপোর্টার, মাদারীপুর

মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার শিবচর উপজেলায় ১৭ জনসহ জেলায় ৫৭ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলা করোনায় আক্রান্তের সংখ্যা হলো ৩৫০ জন। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ৮ জুন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ২৫ নমুনা নেয় জেলা স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে আজ ১৭ জনের করোনা পজেটিভ আছে। এরা হলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, পাচ্চার ইউপি চেয়ারম্যান হাজী মো. দেলোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার গাড়ীর ড্রাইভার, শিবচর হাইওয়ে পুলিশের ৭ সদস্যসহ ১৭ জন।

এছাড়াও এছাড়া রাজৈর উপজেলায় ২৩, কালকিনি উপজেলায় ১৬ এবং  সদর উপজেলায় ১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলা করোনায় আক্রান্তের সংখ্যা হলো ৩৫০ জন।

শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, গত ৮ জুন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ শিবচরের ২৫ নমুনা নেয়া হয়। আক্রান্তদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্ত মো. আসাদুজ্জামান, পাচ্চার ইউপি চেয়ারম্যান, আমার অফিসের গাড়ীর ড্রাইভার, হাইওয়ে পুলিশের ৭ সদস্যসহ আজ ১৭ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।

জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের সংক্রমনের ফলে মাদারীপুরের শিবচর উপজেলা বাংলাদেশে প্রথম লকডাউন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান সামনের সারিতে থেকে করোনা ভাইরাস প্রতিরোধে সর্বাত্মকভাবে কাজ করে আজ নিজেই আক্রান্ত হয়েছেন। দোয়া করি সে যেন দ্রুত সুস্থ্য হয়ে উঠে আবার মানুষের পাশে দাঁড়াতে পারে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন