1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পাকিস্তানে উগ্রবাদী হামলা: নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য নিহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

পাকিস্তানে উগ্রবাদী হামলা: নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য নিহত

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সদস্যরা (ফাইল ফটো)। ছবি: রয়টার্স

পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়ায় দু’টি ভিন্ন উগ্রবাদী হামলায় নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত হয়েছে। শুক্রবার স্থানীয় গণমাধ্যমগুলো এ খবর দিয়েছে।

জিও নিউজ জানিয়েছে, ‘খাইবার-পাখতুনখোয়া প্রদেশের খাইবার জেলার নালা জয়েন্ট পোস্টে সন্ত্রাসীদের হামলায় অন্তত দুই নিরাপত্তা কর্মী নিহত ও সাতজন আহত হয়েছে।’

হামলার সময় উগ্রবাদীরা হ্যান্ড গ্রেনেডসহ ভারী অস্ত্র ব্যবহার করেছে।

হায়াতাবাদ মেডিকেল কমপ্লেক্স হাসপাতাল প্রশাসনের মতে, পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ‘ফ্রন্টিয়ার কনস্টেবুলারি’-এর সাতজন আহত কর্মীকে চিকিৎসার জন্য এ হাসপাতালে আনা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আহত কর্মকর্তাদের হাসপাতালের নিউরোসার্জারি, সার্জিক্যাল ও অর্থোপেডিক ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

পৃথকভাবে, খাইবার-পাখতুনখোয়ার ট্যাঙ্ক জেলার পুলিশ লাইনে সন্ত্রাসী হামলায় অন্তত দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং অন্য তিনজন আহত হয়েছেন।

পুলিশ জানায়, শুক্রবার ভোর রাতে উগ্রবাদীরা পুলিশকে লক্ষ্য করে হামলা করে।

এরপর পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা হামলা করলে এক সন্ত্রাসী নিহত হয়। ওই সময় ডেরা রোড যান চলাচলের জন্য বন্ধ রাখা হয়েছিল। এখন ওই এলাকায় একটি চিরুনি অভিযান চলছে।

সূত্র : ডন, জিও নিউজ

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন