1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে বাস পিকআপ সিএনজির ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর

জামালপুরে বাস পিকআপ সিএনজির ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ২২২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মাহমুদুল হাসান মুক্তা,জামালপুর,
জামালপুরে বাস, পিকআপ ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে দুই সবজি ব্যবসায়ী ও ড্রাইভার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৬ যাত্রী। ঘটনাস্থল থেকে বাস, পিকআপ ও সিএনজি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের তিতপল্লা বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার সলিমুদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪০), জামালপুর সদর উপজেলার ছোনটিয়া পটল এলাকার আব্দুস সোবহানের ছেলে সামছুল ইসলাম (৪৫) ও পিকআপের ড্রাইভার সুজা মণ্ডল।আহতরা হলেন- জালাল উদ্দীন, মো. ওজি, মৌসুমি, সুজা মন্ডল, শরিফা, শহিদুল।

পুলিশ জানায়, ভোরে দুই দিক থেকে বাস ও পিকআপ আসছিল। পিকআপের পেছনে ছিল সিএনজি। বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের প্রচণ্ড ধাক্কায় পিকআপ পেছনের দিকে ছিটকে গিয়ে আঘাত করে সিএনজির ওপর। এতে ঘটনাস্থলেই দুই সবজি ব্যবসায়ী নিহত হন। আহত হন পিকআপ ও সিএনজির ৬ জন যাত্রী।
পরে ড্রাইভার সুজা মণ্ডলকে ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পথে তিনি মারা যায়।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহব্বত কবির বলেন, ‘পরিবহনগুলো জব্দ করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

LN24BD /MHM

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন