1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নতুন এমএলএম কোম্পানির প্রতারণা, কেন্দ্রীয় ব্যাংকের সতর্কবার্তা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

নতুন এমএলএম কোম্পানির প্রতারণা, কেন্দ্রীয় ব্যাংকের সতর্কবার্তা

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩১১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

এমএলএম কোম্পানি অনপ্যাসিভের (Onpassive) প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এক্স ক্যাডার-প্রকাশনা) ও সহকারী মুখপাত্র সাঈদা খানম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোপূর্বে বাংলাদেশে বিভিন্ন পঞ্জি স্কিম বা মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন ধরনের প্রতারণার ঘটনা সংঘটনের মাধ্যমে সাধারণ মানুষের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের ঘটনা সংঘঠিত হওয়ার নজির পরিলক্ষিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি অনপ্যাসিভ (www.onpassive.com) নামক অনুরূপ একটি এমএলএম প্রতিষ্ঠানের বাংলাদেশে কার্যক্রম পরিচালনার বিষয়টি নজরে এসেছে। অনপ্যাসিভ নামক এ পঞ্জি স্কিমে ইতোমধ্যে বাংলাদেশের বিপুল সংখ্যক বিনিয়োগকারী বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন।

মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী প্রতারণা একটি সম্পৃক্ত অপরাধ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনপ্যাসিভ বা এ ধরনের প্রতারণামূলক পঞ্জি স্কিমে বিনিয়োগ, লেনদেন, লেনদেনে সহায়তা প্রদান ও প্রচার করে অপরাধ সংঘটন হতে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ জানানো হচ্ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন