1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গাইবান্ধার ফুলছড়িতে বেগম রোকেয়া দিবস পালিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গোপালিয়ার জয় ফেসবুকে অস্ত্রসহ ছবি ও মহড়ার অভিযোগ: দোয়ারাবাজারে যুবক আটক নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার পৃথক অভিযানে বিজিবি ও কোস্ট গার্ডের সাফল্য: ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ, আটক ৩ সালথায় মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি সালথায় নছিমন-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল চালকের তেরখাদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার লোকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা তেরখাদার শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে – উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহ্ মিনা সুলতানা নীলা

গাইবান্ধার ফুলছড়িতে বেগম রোকেয়া দিবস পালিত

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৩২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা।।

গাইবান্ধার ফুলছড়িতে নারী জাগরণের অগ্রদুত “বেগম রোকেয়া দিবস” পালিত হয়েছে। শনিবার ৯ ডিসেম্বর সকালে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এর বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পাপিয়া সুলতানাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে Socio-Economic Empowerment with Dignity and Sustainability -SEEDS প্রকল্পের উড়িয়া ও কঞ্চিপাড়া ইউনিয়নের ৫ ক্যাটাগরির মধ্যে ৪ ক্যাটাগরির জয়িতা নির্বাচিত হয়।

শেষে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী শ্রীমতি আরতি রানী, নির্যাতনের বিভীষিকা পেরিয়ে অগ্রসর নারী খাতিজা বেগম, সফল জননী হামিদা বেগম, শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী শ্রীমতি মালতি রানী-কে বেগম রোকেয়া দিবসে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন