1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাহানারা বেগম ও মিজানুর রহমান শরীফের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

সাহানারা বেগম ও মিজানুর রহমান শরীফের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৩১২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।
বীর মুক্তিযোদ্ধা সাহানারা বেগম ও সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান শরীফের রুহের মাগফিরাত কামনায় মাদারীপুরে দোয়া মাহফিল

পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র সহধর্মিনী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহানারা বেগম এবং মাদারীপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো: মিজানুর রহমান শরীফের রুহের মাগফিরার কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (১২ জুন) বাদ আছর মাদারীপুর শাহমাদার দরগাহ শরীফ মাদরাসা ও এতিমখানায় সামাজিক দূরুত্ব ও স্বাস্থ্য বিধি মেনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় এতিমখানার শিক্ষার্থীর মাস্ক ও সাবান বিতরণ করা হয়। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও মাদারীপুর জেলা যুবলীগের সহ সভাপতি আবির মাহমুদ ইমরানের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন শাহমাদার দরগাহ শরীফ এতিমখানার সুপারিনটেনডেন্ট শরীফ মো: আল আমিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের কার্যকরী সদস্য ও মৈত্রী মিডিয়া সেন্টার কমিটির সাধারণ সম্পাদক এস.এম. আরাফাত হাসান, এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকেই। অনুষ্ঠান শেষে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন