1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গাজায় ইসরায়েলি হামলায় পরিবারের ২২ সদস্য হারালেন আল জাজিরার সাংবাদিক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান

গাজায় ইসরায়েলি হামলায় পরিবারের ২২ সদস্য হারালেন আল জাজিরার সাংবাদিক

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২১৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অবরুদ্ধে গাজায় ইসরায়েলি হামলায় মোয়ামেন আল শরাফি নামে এক সাংবাদিকের পরিবারের ২২ সদস্য নিহত হয়েছেন। তিনি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় কর্মরত।

গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি বোমা হামলা শুরু হলে জাবালিয়া শরণার্থীশিবিরে আশ্রয় নিয়েছিলতার পরিবার। বুধবার (৬ ডিসেম্বর) সেখানে বোমা হামলা হলে প্রাণ হারান তারা।

পরিবারের নিহত সদস্যদের মধ্যে আল শরাফির বাবা মাহমুদ এবং মা আমিনা, তার ভাই ও ভাইয়ের স্ত্রী, বোন এবং তার স্বামীর পাশাপাশি ভাগ্নে ও ভাগ্নিও রয়েছেন।

আল শরাফি আল জাজিরাকে বলেছেন, হামলার সময় একটি বিস্ফোরক ব্যারেল বাড়িটিতে আঘাত করে এবং এর ফলে মাটিতে গভীর গর্ত তৈরি হয়।

 

তিনি আরও বলেন, সিভিল ডিফেন্স ক্রুদের কেউ মৃতদেহের কাছে পৌঁছাতে পারেনি। এমনকি আমরা আমাদের প্রিয়জনদের শেষ বিদায়ও দিতে পারিনি। তাদের যথাযথভাবে কবর দেওয়া থেকেও আমরা বঞ্চিত হয়েছি।

এর আগে গত ২৫ অক্টোবর ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় গাজায় আল জাজিরার আরবির আরেক সংবাদদাতা ওয়ায়েল দাহদুহ তার পরিবারের বেশ কয়েকজন সদস্যকে হারিয়েছিলেন। এছাড়া গত ৩১ অক্টোবর জাবালিয়া শরণার্থীশিবিরে বিমান হামলায় আল জাজিরা ব্যুরোর সম্প্রচার প্রকৌশলী মোহাম্মদ আবু আল-কুমসানও তার বাবা ও দুই বোনসহ পরিবারের ১৯ সদস্যকে হারিয়েছেন। সূত্র: আল জাজিরা

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন