1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফের অবরোধের ডাক বিএনপির, ১০ ডিসেম্বর মানববন্ধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব যখন ভেবেছিল সব শেষ মেসিরা তখন দেখিয়ে দিলেন: পূর্ণিমা মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ ভুয়া খবর শেয়ারের আগে এই আয়াতটি একবার স্মরণ করুন এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, তদন্তে ৩ সদস্যের কমিটি আমির খানকে বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করলেন গৌরী? যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম স্পেনের শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপ থেকে বিদায় রোনালদোর পর্তুগালের কওম শহরে খামেনির মরদেহ, চতুর্থদিনের শোকমিছিলেও জনস্রোত শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অশ্রুসিক্ত ভালোবাসায় খামেনিকে চিরবিদায়, জানাজায় ছিলেন তিন ছেলে

ফের অবরোধের ডাক বিএনপির, ১০ ডিসেম্বর মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২১৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সরকার পতনের এক দফা দাবিতে টানা আন্দোলন করে আসা বিএনপি আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি এবং সরকার পতনের একদফা দাবিতে বুধবার (৬ ডিসেম্বর) ও বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সারাদেশে সর্বাত্মক ৪৮ ঘণ্টা অবরোধ পালন করবে দলটি। পাশাপাশি আগামী ১০ ডিসেম্বর রোববার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকাসহ সারাদেশে জেলা সদরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে এক ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে গত ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষে ঢাকার মহাসমাবেশ বানচাল হয়ে যাওয়ার পর থেকে দফায় দফায় কর্মসূচি পালন করে আসছে বিএনপি। এরইমধ্যে নবম দফায় অবরোধ পালন করছে দলটি। চলমান ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হবে আগামীকাল মঙ্গলবার ভোর ছয়টায়। একদিন বিরতি দিয়ে বুধবার ভোর থেকে দশম দফার অবরোধ শুরু হবে।

RRR

এদিকে আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ঢাকায় সমাবেশ করার পরিকল্পনার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত সেদিকে যাচ্ছে না বিএনপি। অবশ্য ওইদিন আগেভাগেই ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ইতোমধ্যে দলটি এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুমতি চেয়েছে।

এর আগে দুপুরে এক বিবৃতিতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) অভিন্ন কর্মসূচি ঘোষণা করে।

বিবৃতিতে অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালনের জন্য নেতাকর্মী ও দেশবাসীকে আহ্বান জানান এলডিপি প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)। তিনি বলেন, ‘প্রিয় দেশবাসী, সাহসিকতার সঙ্গে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করুন। ভয় পেলে চলবে না। আপনাদের নীরবতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিবে। নিজের নাগরিক অধিকার আদায়ে সোচ্চার হন। অন্যথায় কেউ এই সমস্যা থেকে বের হওয়ার পথ পাবেন না।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন