1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পলাশবাড়ীতে নিয়ম বহির্ভূতভাবে ইউনিয়ন যুবদলের সভাপতির পদ স্থগিত করায় সংবাদ সম্মেলন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের

পলাশবাড়ীতে নিয়ম বহির্ভূতভাবে ইউনিয়ন যুবদলের সভাপতির পদ স্থগিত করায় সংবাদ সম্মেলন

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৩২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আশরাফুজ্জামান সরকার,গাইবান্ধা।।

পলাশবাড়ীতে অনিয়মতান্ত্রিক ভাবে বরিশাল ইউনিয়ন যুবদলের সভাপতির পদ স্থগিত করায় জেলা ও কেন্দ্রীয় কমিটির হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২ ডিসেম্বর বিকেলে উপজেলার বরিশাল ইউপির দুবলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বরিশাল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মিন্টু মিয়া।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন তিনি জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করেন। বিএনপি’র যেকোন আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। সম্প্রতি সরকার বিরোধী আন্দোলন ও পিকেটিং জোরদার করার বিষয়ে কথা বলায় অনিয়মতান্ত্রিক ভাবে তাকে ইউনিয়ন যুবদলের সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তার স্থলে ইউনিয়ন কিংবা ওয়ার্ড কমিটির সদস্য অন্তর্ভুক্ত নেই এমন ব্যাক্তিকে দায়িত্ব প্রদান করা হয়েছে। এজন্য তিনি তার পদ পুর্নবহালেন জন্য জেলা ও কেন্দ্রীয় কমিটির হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সবুজ সরকার, ১ নং ওয়ার্ড সভাপতি পাপুল মিয়া, ২নং ওয়ার্ড সভাপতি তানিব, ৯নং ওয়ার্ড সভাপতি আশরাফুল, ৪নং ওয়ার্ড সভাপতি শাহীন, ৫নং ওয়ার্ড সভাপতি শাহিন, ৮নং ওয়ার্ড সভাপতি শাহিম, সাধারন সম্পাদক নয়া মিয়া প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন