1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
র‍্যাবের ৪৩০ টহল টিম, ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

র‍্যাবের ৪৩০ টহল টিম, ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৭২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি র‍্যাব ও বিজিবির বিপুল সংখ্যক সদস্য মাঠে নামানো হয়েছে। দেশজুড়ে মোতায়েন করা হয়েছে ২৩০ প্লাটুন বিজিবি ও র‍্যাবের ৪৩০টি টইল দল।

রোববার (২৬ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এক খুদে বার্তায় জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারাদেশে ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এছাড়া সকালে র‌্যাবের মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক খুদে বার্তায় জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীসহ সারাদেশে র‍্যাব ফোর্সেস তাদের নানা কার্যক্রম শুরু করেছে। তারই অংশ হিসেবে রাজধানীতে ১৪৫টি টহল দলসহ সারাদেশে ৪৩০টি টইল দল মোতায়েন রয়েছে।

আরও জানানো হয়েছে, যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গনপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে র‍্যাব টহলের মাধ্যমে এস্কর্টের মাধ্যমে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‍্যাব।

bgb

পাশাপাশি যেকোনো ধরণের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে র‍্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে।

এদিকে সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর সপ্তম দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে। রোববার সকাল ৬টায় শুরু হওয়া এ কর্মসূচি চলবে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত।

অবরোধের সমর্থনে ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও জামায়াত। এর মধ্যে সকাল সাতটায় রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক সড়কে একটি মিছিলের নেতৃত্ব দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন