1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
লেখক সংসদ রংপুরের ৮১৪ তম সাহিত্য আসর অনুষ্ঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের

লেখক সংসদ রংপুরের ৮১৪ তম সাহিত্য আসর অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ২৩৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবির।।

শনিবার ১১ নভেম্বর ২৩ইং লেখক সংসদ রংপুর এর ৮১৪ তম সাপ্তাহিক সাহিত্য আসর সংগঠনের সভাপতি আবুল কাশেম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত সাহিত্য আসরের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম এ ফাত্তাহ।সংগঠনের অর্থ সম্পাদক মোহাম্মদ অহিদুল ইসলামের সঞ্চালনায় কবিতা পাঠ করেন সংগঠনের সহ-সভাপতি (অবসরপ্রাপ্ত) অধ্যাপক মো. শহিদুল ইসলাম,কবি লেখক ও সংগঠনের অর্থ সম্পাদক মো. অহিদুল ইসলাম,সংগঠনের অন্যতম সদস্য ইনসাবে নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক এম এ ফাত্তাহ,সংগঠনের সহ সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব রবু ।

প্রবন্ধ উপস্থাপন করেন, সংগঠনের অন্যতম সদস্য বহুমাত্রিক লেখক,টই টই সাহিত্য পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ আজহারুল ইসলাম আল আজাদ, সংগঠনের সিনিয়র সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম সরদার। সংগঠনের উপদেষ্টা শিখর সন্ধানী লেখক জানার আগ্রহ জীবন ইতিহাস কবিতার সন্ধানে অতি পরিচিত মুখ লেখক অঙ্গনে যারা প্রাতঃ হয়েছেন তাদের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন রেজাউল করিম মুকুল। বক্তব্য প্রদান করেন,ডাসের নির্বাহী পরিচালক মো. চাঁদ মিয়া,সংগঠনের সভাপতি ও বহু গ্রন্থের প্রণেতা আবুল কাসেম মাস্টার, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক চঞ্চল মাহমুদ,প্রখ্যাত ভাওইয়া শিল্পী রঞ্জিত রায় ও আব্দুস ছালাম প্রমুখ ।

সাপ্তাহিক সাহিত্য আসরটি সকাল ১১টা থেকে দুপুর অব্দি চলমান ছিল। ১৬ই ডিসেম্বর ২৩ইং বিজয় দিবস উদযাপন উপলক্ষে লেখক সংসদ রংপুরের মুখপাত্র “ঐতিহ্য” প্রকাশ করা হবে। উক্ত “ঐতিহ্য” পএে সম্মানিত লেখক, কবি,সাহিত্যপ্রেমী অনুরাগীদের স্বরচিত কবিতা, অনুকবিতা, অনুপ্রবদ্ধ,অনুকাব্য,অনুরম্য রচনা,অতি দ্রুত এই ইমেইল
( iahidulislam9218@gmail.com ) অথবা লেখক সংসদ রংপুরের মেসেঞ্জার পেজে লেখা পাঠানোর জন্য আহ্বান করা হয়েছে । উল্লেখ থাকে যে প্রতি শনিবার একই সময়ে একই স্থানে লেখক সংসদ রংপুরের সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়ে আসছে দীর্ঘদিন থেকে।।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন