1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দ্বাদশ নির্বাচন, ঢাকা-৫ আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

দ্বাদশ নির্বাচন, ঢাকা-৫ আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ২৭৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিশেষ প্রতিবেদক:

চলতি মাসের প্রথমার্ধের যে কোন সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে । একদিকে সরকারবিরোধী সমমনা দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে অন্যদিকে বর্তমান সরকারের অধীনে নির্বাচন হবে বলে সরকারের বিভিন্ন সূত্র ও আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে । কিন্তু আগামী জানুয়ারি মাসের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে । ইতিমধ্যে দেশের সর্বত্র দলীয় ও ব্যক্তিগত আঙ্গিকে জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে । এরই ধারাবাহিকতায় ঢাকা- ৫ আসনে আওয়ামী লীগের একাধিক প্রার্থী দলীয় মনোনয়নের প্রত্যাশায় প্রচার প্রচারণা সহ দলের হাই কমান্ডে জোর তদবির চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে । এই আসনে গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লা মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন । তার মৃত্যুতে উক্ত শুন্য আসনে উপ- নির্বাচনের মাধ্যমে নৌকা মার্কা নিয়ে কাজী মনিরুল ইসলাম নির্বাচিত হন । দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা- ৫ আসনে আওয়ামী লীগের একাধিক প্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন বলে জানা গেছে । যারা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন তাদের তালিকায় উল্লেখযোগ্য হলেন, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান সাংসদ বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না, বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান হারুন উর রশীদ, ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ- কমিটির সদস্য ও সংবাদ উপস্থাপিকা নেহরীন মোস্তফা দিশী, ঢাকা দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কামরুল হাসান রিপন, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ- কমিটির সদস্য ও দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট মো.রাসেদ উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী সাইফুন্নবী সাগর ও ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম খান মাসুদ প্রমুখ ।

 

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন