1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
৪৮ মিনিটে বাজেট পেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

৪৮ মিনিটে বাজেট পেশ

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ১০৭৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনা দূর্যোগের মাঝেই সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২০-২১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন। করোনা মহামারি তৈরি হওয়া মোকাবিলায় লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করতে তিনি সময় নেন মাত্র ৪৮ মিনিট।

বৃহস্পতিবার (১১ জুন) বিকালে জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন অর্থবছরের ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা’ শীর্ষক বাজেট পেশ করেন।

এর আগের বছরগুলোর বাজেট পেশে ৩ থেকে ৫ ঘণ্টার মতো সময় নিয়েছিলেন অর্থমন্ত্রীরা। তবে এবার করোনা পরিস্থিতিতে বাজেট পেশ হয় সংক্ষিপ্ত পরিসরে।

সংসদ সচিবালয় জানায়, বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট পেশে ৪৮ মিনিট সময় নেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময়ের মধ্যেই অর্থবিল ২০২০ পেশ করেন তিনি। এত সংক্ষিপ্ত সময়ে আগে কখনো বাজেট পেশ হয়নি।

বাজেটের বক্তৃতা ছিল ১৩০ পৃষ্ঠার। অর্থমন্ত্রী ৮ মিনিটের মতো বাজেট পাঠ করেন। বাজেটের ওপর বক্তব্য দেন ৪০ মিনিট। এবারই প্রথম পুরো ডিজিটাল পদ্ধতিতে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন