1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সালমানের জায়গা দখল করলেন কঙ্গনা! - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

সালমানের জায়গা দখল করলেন কঙ্গনা!

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ২৪৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দীর্ঘদিন ধরে বিগ বস অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন সালমান খান। তার হাত ধরেই জনপ্রিয়তা পেয়েছে শোটি। গুঞ্জন উঠেছে  সালমানের জায়গা নাকি দখল করেছেন কঙ্গনা রণৌত। সম্প্রতি বিগ বসের একটি প্রমো প্রকাশ পেয়েছে। সেখানেই কঙ্গনাকে সঞ্চালনা করতে দেখা গেছে।

তবে এতে সাল্পমান অনুরাগীদের ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কেননাএই শোয়ের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন কঙ্গনা। সালমান প্রবেশ করার আগে নিজেই নিজের পরিচিতি দিয়ে সঞ্চালনার কাজ কিছুটা মজার ছলেই করছিলেন। এরপরই পেছন থেকে প্রবেশ করেন ভাইজান। কঙ্গনার সঙ্গে বেশ হাসি ঠাট্টায় মেতে উঠতে দেখা গেছে তাকে।

বর্তমানে বিগ বস-এর এই প্রোমো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কঙ্গনার সঙ্গে সালমান খানের সম্পর্ক প্রকাশ্যে কখনও তিক্ত হতে দেখা যায়নি। তাই তাদের সমীকরণ খুব একটা চোখে লাগেনি। হাসি ঠাট্টের মাঝে কাটানো কিছু ক্লিপিং দিয়ে তৈরি এই প্রোমো তাই দর্শক মনে বেশ জায়গা করে নিয়েছে। এখন দেখার বিগ বস-এর মঞ্চে এই শো আর কী কী খেল দেখায়।

এর আগে সালমান জানিয়েছিলেন বিগ বসের ১৭তম আসরে চমক রয়েছে। এই খেলা সবার জন্য সহজ হবে না বলেও জানিয়েছিলেন তিনি। খেলা সম্পর্কে এখনও কেউ আন্দাজ করতে না পারলেও কঙ্গনাকে চমকের অংশ হিসেবে ভাবছেন অনেকে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন