1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানীতে শেখ রাসেল দিবস পালিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার পৃথক অভিযানে বিজিবি ও কোস্ট গার্ডের সাফল্য: ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ, আটক ৩ সালথায় মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি সালথায় নছিমন-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল চালকের তেরখাদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার লোকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা তেরখাদার শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে – উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহ্ মিনা সুলতানা নীলা কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি: কোস্ট গার্ডের তৎপরতায় ১২ ক্রুই জীবিত উদ্ধার তেঁতুলিয়ায় ইউএনওকে মিথ্যা হয়রানি করার প্রতিবাদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ,চান নিরাপদ কর্ম পরিবেশ চার বছরে পদ্মা সেতুতে টোল আদায় ৩৪২৯ কোটি টাকা

কাশিয়ানীতে শেখ রাসেল দিবস পালিত

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২৩১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ ইমরান শেখ,গোপালগঞ্জ।।

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করা হয়েছে।

বুধবার (১৮ই অক্টোবর) সকাল ১০ টায় কাশিয়ানী উপজেলা পরিষদের সামনে শেখ রাসেলের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সেখান থেকে একটি র‌্যালি বের হয়৷ র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান বাবু সুব্রত ঠাকুর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মিলন সাহ্, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পদক কাজী জাহাঙ্গীর আলম,কাশিয়ানী থানা অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আলম প্রমুখ।

আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতায় আয়জন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন