1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :

বিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২২৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিরামপুর (দিনাজপুর)।।

“অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালী, অগ্নিকান্ড বিষয়ক জনসচেতনতামূলক মহড়া ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্তরে র‍্যালী, অগ্নিকান্ড বিষয়ক জনসচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা কনফারেন্স সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর মেয়র আককাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, সহকারি কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আতাউর রহমান, মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন, বিরামপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা (ভারঃ) শাহাজান মিয়া, বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমূখ।

এর আগে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের সদস্যগণ শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনদের উপস্থিতিতে অগ্নি নির্বাপন ও দুর্যোগ প্রতিরোধী মহড়া প্রদর্শন করেন।

 

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন