1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে বড় ভাইকে কেঁচি দিয়ে কুপিয়ে হত্যা করলো ছোট ভাই - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

মাদারীপুরে বড় ভাইকে কেঁচি দিয়ে কুপিয়ে হত্যা করলো ছোট ভাই

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৭০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে বড় ভাই শফিকুল ইসলাম সাইলু (৪৫) কে কেঁচি দিয়ে কুপিয়ে হত্যা করলো ছোট ভাই সায়েম আকন (২৮)।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের হামেদ খা হাট এলাকায় এই ঘটনা ঘটেছে।
নিহত শফিকুল ইসলাম সাইলু কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের পশ্চিম সাহেবরামপুর গ্রামের সাইদুল আকনের ছেলে।

পুলিশ, স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা গেছে, কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের পশ্চিম সাহেবরামপুর এলাকার সাইম আকন দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছেন। তাই ছোট ভাইকে মাদক সেবনে বাধা দেন বড় ভাই শফিকুল ইসলাম সাইলু। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন ছোট ভাই সায়েম আকন। বৃহস্পতিবার বিকেলে বড় ভাই সাইলু আকন তার শশুরবাড়ি পিরোজপুর যাবার জন্য ব্যাটারি চালিত অটো রিক্সায় রওয়ানা হলে ছোট ভাই সায়েম আকন ঔষধ কেনার কথা বলে ছোট ভাইও ঐ অটো ভ্যান উঠেন।
এসময় তারা পার্শ্ববর্তী ইউনিয়ন রমজানপুরের হামেদ খা হাট এলাকার বাজার পার হলে ফাকা স্থানে ছোট ভাই সায়েম আকন তার বড় ভাই সাইলু আকনকে কেচি দিয়ে কুপিয়ে হত্যা করেন। কালকিনি থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠান। এছাড়াও গণপিটুনি খেয়ে আহত হওয়া ছোট ভাই সায়েম আকনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহিম মুরাদ সরদার বলেন, মাদক সেবনে বাধা দেয়ায় বড় ভাইকে হত্যা করেছে তার আপন ছোট ভাই। ঘটনাটি খুবই দু:খজনক।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর  সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওর ছোট ভাই সায়েমকে উদ্ধার করে পুলিশের নজরদারীতে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, বড় ভাই সাইলু আকন তার ছোট ভাই সায়েম আকনকে মাদক খেতে বাধা দেন ও তাকে মাদক নিয়ন্ত্রণ কেন্দ্রে পাঠাবেন বলে জানান। এতে করে সে ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটিয়েছে। তবে এই ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন আছে।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন