1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিরামপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার পৃথক অভিযানে বিজিবি ও কোস্ট গার্ডের সাফল্য: ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ, আটক ৩ সালথায় মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি সালথায় নছিমন-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল চালকের তেরখাদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার লোকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা তেরখাদার শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে – উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহ্ মিনা সুলতানা নীলা কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি: কোস্ট গার্ডের তৎপরতায় ১২ ক্রুই জীবিত উদ্ধার তেঁতুলিয়ায় ইউএনওকে মিথ্যা হয়রানি করার প্রতিবাদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ,চান নিরাপদ কর্ম পরিবেশ চার বছরে পদ্মা সেতুতে টোল আদায় ৩৪২৯ কোটি টাকা

বিরামপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ২১৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিরামপুর (দিনাজপুর)।।

“জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপনের লক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উদযাপনের লক্ষ্যে উপজেলা কনফারেন্স সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, সহকারি কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, তদন্ত (ওসি) মমিনুল ইসলাম, খাঁনপুর ইউপি চেয়ারম্যান চিত্ত রঞ্জন পাহান, দিওড় ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল, জোতবানি ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমু্খ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত ততাসনীম আওন বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন করা নাগরিক অধিকার। আমরা চাই শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন নিশ্চিত করতে হবে। সঠিক তথ্যে দেশের উন্নয়ন সম্ভব। জন্ম ও মৃত্যু সঠিক তথ্য সরকারের কাছে থাকলে দেশের উন্নয়নে বাজেট সঠিক ভাবে বাস্তবায়নের সহায়তা করবে।

এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের প্রধান, সুধীজন, উপজেলার সাত ইউনিয়ন সচিব এবং উদ্যোক্তা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন।

 

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন