1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যেকোনো পরিস্থিতিতে ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন: ইসি আলমগীর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

যেকোনো পরিস্থিতিতে ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন: ইসি আলমগীর

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

যেকোনো পরিস্থিতির মধ্যে আগামী ২৯ জানুয়ারির মধ্যেই দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। এই সময়ের মধ্যে নির্বাচন না হলে দেশে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে বলেও মন্তব্য করেছেন সাবেক এই ইসি সচিব।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) নির্বাচন নিয়ে কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রস্তুতির ব্যাপারে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইসি আলমগীর বলেন, ‘যেকোনো পরিস্থিতিতে নির্বাচন হতেই হবে, অন্যথায় সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। সেই শূন্যতা তৈরি হলে দেশে নৈরাজ্য সৃষ্টি হবে। নির্বাচন কমিশন এটা হতে দিতে পারে না।

বর্তমান সংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৯ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদের শেষ ৯০ দিনের মধ্যে যেকোনো সময় জাতীয় নির্বাচন করতে হবে। এই হিসেবে ৯০ দিনের ক্ষণগণনা শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে।

 

এ লক্ষ্যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রত্যয় ব্যক্ত করে ইসি আলমগীর বলেন, নির্বাচনের পরিবেশ সুন্দর করার দায়িত্ব ইসির নয়, তবে পরিবেশ সুন্দর করতে কমিশন এখনও কাজ করে যাচ্ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন