1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে রিথি হত্যা মামলার আসামী গ্রেপ্তার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর

জামালপুরে রিথি হত্যা মামলার আসামী গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মাহমুদুল হাসান মুক্তা,জামালপুর।।

জামালপুরের মেলান্দহে চাঞ্চল্যকর রিথি হত্যা মামলার প্রধান আসামী মাহমুদুল হাসান রাব্বিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ ভোরে গাজীপুর জেলার শ্রীপুর থানা থেকে রাব্বিকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার দুপুরে জামালপুর র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬ মাস আগে মেলান্দহের চরপলিশা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রিথির সাথে বিয়ে হয় একই গ্রামের আল মামুনের ছেলে রাব্বির। প্রেম করে বিয়ে করায় এই সম্পর্ক মেনে নিতে পারেনি রাব্বির পরিবার। তাই মাঝে মধ্যেই রিথির উপর শারীরিক নির্যাতন চালাতো রাব্বির পরিবার।

গত ২০ সেপ্টেম্বর বিকালে শারীরিক নির্যাতনের এক পর্যায়ে মারা যান রিথি। এসময় রিথির মরদেহ বাড়িতে ফেলে পালিয়ে যায় রাব্বি ও তার পরিবার। পরে বিষয়টি জানাজানি হলে রিথির স্বজনেরা গিয়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এই ঘটনায় রিথির বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মেলান্দহ থানায় রাব্বিসহ ৫ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপরই তদন্ত শুরু করে র‌্যাব।

তদন্তে বিভিন্ন তথ্য, উপাত্ত যাচাই-বাছাই করে সোমবার শেরপুরের জঙ্গলদী থেকে রাব্বির বাবা আল মামুনকে এবং মঙ্গলবার ভোরে গাজীপুরের শ্রীপুর থেকে রাব্বিকে গ্রেপ্তার করে র‌্যাব।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন