1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কুড়িগ্রামের নিখোঁজ হওয়া দুই স্কুল ছাত্র, গাজীপুর থেকে উদ্ধার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

কুড়িগ্রামের নিখোঁজ হওয়া দুই স্কুল ছাত্র, গাজীপুর থেকে উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম।।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে নিখোঁজ হওয়া দুই স্কুল ছাত্রকে গাজীপুরের কালিয়াকৈর থেকে উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে উদ্ধারের বিষয়টি জানিয়েছেন ওই দুই স্কুল ছাত্রের চাচা আক্তার আলী। এর আগে গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ভুরুঙ্গামারী উপজেলার পাটেশ্বরী বরকতিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আইয়ুব আলী (১৩) ও ষষ্ঠ শ্রেণির ছাত্র নিরব (১১) বাড়ি থেকে বিদ্যালয়ে যাবার পথে নিখোঁজ হয়। এরা পরস্পর চাচাতো জেঠাতো ভাই এবং আন্ধারীঝাড়ের বারুইটারী গ্রামের বাসিন্দা। পরে অনেক খোঁজা খুজির পর না পেয়ে শুক্রবার সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে ভূরুঙ্গামারী থানায় নিখোঁজের জিডি এন্ট্রি করা হয়।

আইয়ুব আলীর চাচা মাইদুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় জিডি করার পর রাতে অজ্ঞাত মোবাইল নম্বর থেকে গাজীপুরের কালিয়াকৈর থেকে নিখোঁজ ছেলে দুটিকে উদ্ধারের খবর জানানো হয়। বর্তমান ছেলে দুটি গাজীপুরের কোনা বাড়িতে তাদের চাচা মোকছেদুলের বাড়িতে রয়েছে। শনিবার সকালে ছেলে দুটিকে আনার জন্য আইয়ুব আলীর ফুফা গাজীপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, এব্যাপারে ভূরুঙ্গামারী থানায় নিখোঁজের বিষয়ে জিডি এন্ট্রি করা হয়েছে। পরে ছেলে দু’টিকে পাওয়া গেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলেই নিখোঁজ হবার প্রকৃত রহস্য জানা যাবে।

 

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন