1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ি পরিদর্শনে ইউএনও নুজহাত তাসনীম - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ি পরিদর্শনে ইউএনও নুজহাত তাসনীম

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা।।

দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নে হঠাৎ ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন।

গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার দিওড় ইউনিয়নের বড়খুর-হরিল্লাখুর দুইটি গ্রামে পরিদর্শনে করেন ইউএনও। এসময় ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলেন এবং দিনাজপুর জেলা প্রশাসকের নির্দেশে ক্ষতিগ্রস্ত অসহায় ঘর-বাড়ির মালিকের হাতে শুকনো খাবার, দুই বান্ডিল ঢেউটিন ও নগদ ছয় হাজার টাকা সহায়তা প্রদান করেন।

ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ির মালিকরা হলেন, বড়খুর গ্রামের আনিসুর রহমান, মিলন মিয়া এবং হরিল্লাখুর গ্রামের তৈবুর রহমান, নাজমাল হক, আলতাব হোসেন,ও মাসুদ রানা।

পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন বলেন, হঠাৎ করে ঝড়-বৃষ্টিতে উপজেলায় দুইটি গ্রামের ছয়টি পরিবারের ঘর-বাড়ির ঢেউটিন উড়ে যায়। সংবাদ পেয়ে দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ মহোদয়ের নির্দেশে আজ ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে শুকনো খাবার, দুই বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

এসময় দিওড় ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল, ইউপি সদস্য মুক্তার হোসেন, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, সুধীজন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন