1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গাইবান্ধায় ট্রাক চাপায় ট্রাফিক পুলিশ নিহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :

গাইবান্ধায় ট্রাক চাপায় ট্রাফিক পুলিশ নিহত

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ২৭৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধায় ট্রাক চাপায় বিপ্লব প্রামাণিক (৫১) নামের এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সোয়া ৬টার দিকে জেলার পুরাতন জেলখানা মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত বিপ্লব প্রামাণিক গাইবান্ধা ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের তালগাছী এলাকায়।

জানা গেছে, ট্রাফিক পুলিশ বিপ্লব প্রামাণিক সকালে গাইবান্ধার পুরাতন জেলখানা ও ট্রাফিক পুলিশ বক্স সংলগ্ন জিরো পয়েন্ট মোড়ে ডিউটি থাকার কারণে মোটরসাইকেল যোগে তিনি জিরোপয়েন্টে পৌঁছিলে পেছন থেকে একটি অজ্ঞাত ট্রাক চাপা দেয়। এসময় ট্রাফিক পুলিশ বিপ্লব প্রামাণিক ঘটনাস্থলেই মারা যান।

এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, দূর্ঘটনার পর পরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি,তবে ট্রাক ও চালককে আটকের চেষ্টা অব্যাহত আছে।।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন