1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ২২৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 
জামালপুরে স্ত্রীকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলাম এই আদেশ দেন।

মামলার রায়ের সূত্রে জানা গেছে, জামালপুরের দেওয়ানগঞ্জে তালাকপ্রাপ্ত ইয়াসমিন আক্তার নামে এক নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ধর্মান্তরিত হয়ে বিয়ে করে প্রেমানন্দ ক্ষত্রিয় ওরফে শুভন নামে এক ব্যাক্তি। ইয়াসমিন আক্তারের ১০ বছর বয়সী একটি কন্যা সন্তান ছিলো, সন্তানের পালক বাবা হিসেবে নিজেকে মেনে নিয়ে শুভন চুক্তিবদ্ধও হয়। বিয়ের পর থেকেই শুভন স্ত্রী ইয়াসমিনকে ময়মনসিংহ ও নেত্রকোনার একাধিক জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। এর জেরে ২০২০ সালের ১ জুলাই রাতে স্ত্রী ইয়াসমিনের গায়ে পেট্রোল ঢেলে সিলিন্ডার গ্যাসের জলন্ত চুলার উপর ধাক্কা দিয়ে ফেলে দেয় শুভন। এতে সারা শরীরে আগুন লেগে মারাত্মকভাবে দগ্ধ হয় ইয়াসমিন। তার ডাক-চিৎকারে প্রতিবেশীর এসে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ইয়াসমিনকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জুলাই মারা যায় ইয়াসমিন। এই ঘটনায় ইয়াসমিনের বড় বোন হাজেরা বেগম দেওয়ানগঞ্জ মডেল থানায় এইটি মামলা দায়ের করেন। মামলায় ১৫ জন স্বাক্ষীর স্বাক্ষের ভিত্তিতে আসামী প্রেমানন্দ ওরফে শুভনকে মৃত্যুদন্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত।নিহত ইয়াসমিন আক্তারের বাড়ি নেত্রকোনায় এবং শুভনের বাড়ি ময়মনসিংহে। চাকরিসূত্রে তারা জামালপুরের দেওয়ানগঞ্জে ভাড়া বাসায় বসবাস করতো।মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আকরাম হোসেন জানান, এই মামলায় বাদি পক্ষ ন্যায্য বিচার পেয়েছে। আমরা মৃত্যুদন্ডের আদেশে সন্তুষ্ট। আসামীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. দিদারুল ইসলাম বলেন, আমরা এই রায়ে সন্তুষ্ট না, খুবই দ্রুত সময়ে উচ্চ আদালতে আপিল করা হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন