1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গাইবান্ধায় দেশীয় শুটার গান ও এক রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

গাইবান্ধায় দেশীয় শুটার গান ও এক রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ২১৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গাইবান্ধা সংবাদদাতা :

গাইবান্ধায় দেশীয় এক নলা বিশিষ্ট শুটার গান ও এক রাউন্ড গুলিসহ মাসুদ রানাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

মাসুদ রানা জেলা সদরের উত্তর গিদারী গ্রামের
আব্দুল মান্নান সরকারের ছেলে।

বুধবার (১৬ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ের হলরুমে প্রেস বিফিংএ গাইবান্ধা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ( ১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার টার দিকে গাইবান্ধা সদরের বল্লমঝাড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মারুফ মিয়ার বাড়ীর সামনের পাকা রাস্তায় অবস্থান নেয় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি টীম। এসময় মোটরসাইকেল আরোহী যুবক মাসুদ রানাকে আটক করা হয়। পরে দেহ তল্লাশী করে প্যান্টের পিছনে কোমড়ে গোঁজানো অবস্থায় শপিং ব্যাগের ভিতরে রাখা একটি কালো রঙয়ের দেশীয় এক নলা বিশিষ্ট ওয়ান শুটার গান, যার দৈর্ঘ্য ৩৪ সেঃমিঃ, নলের দৈর্ঘ্য ২২ সেঃ মিঃ, ১ রাউন্ড সাদা ও সোনালি রংয়ের কার্তুজ, ১ টি হিরো ১২৫ সিসি বাইক ও ১ টি সিম্ফনি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মাসুদ রানার দেওয়া আসামীর দেয়া তথ্য মতে ঘটনার সহিত জড়িত পলাতক আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। অন্য কেহ জড়িত আছে কিনা সেই ব্যাপারে আসামীকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে।

আসামীর বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় নিয়মিত মামলা নং-২০, তাং-১৫/০৮/২০২৩ খ্রিঃ, ধারা-১৮৭৮ সালের আর্মস এ্যাক্ট (সংশোধন- ২০০২) এর 19-A হয়েছে বলেও জানান জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইবনে মিজান (অর্থ ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম হোসেন (ক্রাইম এন্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন, সদর থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, ডিবি অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান সরকার পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ বদরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন