1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
২৭ প্রাণহানির পর থামল লিবিয়ার সংঘর্ষ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

২৭ প্রাণহানির পর থামল লিবিয়ার সংঘর্ষ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ২০৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

প্রতিদ্বন্দ্বী বাহিনীর হাতে একটি সশস্ত্র উপদলের প্রভাবশালী কমান্ডারের আটককে কেন্দ্র করে উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও শতাধিক। পরে সেই কমান্ডারকে মুক্তি দেওয়ার পর শান্ত হয় পরিস্থিতি।

ত্রিপোলির একটি স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সহিংসতায় ২৭ জন নিহত ও শতাধিক আহত হয়েছে।

প্রতিদ্বন্দ্বী বাহিনীর হাতে আটক হওয়া ওই সেনা কমান্ডারের নাম মাহমুদ হামজা। তিনি ৪৪৪ ব্রিগেডের প্রধান এবং এই ব্রিগেডটি ত্রিপোলির বেশিরভাগ নিয়ন্ত্রণ করে থাকেন। সোমবার তাকে মিটিগা বিমানবন্দরে আটক করে স্পেশাল ডিটারেন্স ফোর্স নামের একটি বাহিনী।

রয়টার্সের খবরে বলা হয়েছে, স্পেশাল ডিটারেন্স ফোর্স এবং ৪৪৪ ব্রিগেড হচ্ছে ত্রিপোলির সবচেয়ে শক্তিশালী দু’টি সামরিক বাহিনী এবং মাহমুদ হামজাকে আটকের পর সোমবার শেষরাত থেকে এই দু’টি বাহিনীর মধ্যে ব্যাপক লড়াই বেঁধে যায়।

স্পেশাল ডিটারেন্স ফোর্স বছরের পর বছর ধরে ত্রিপোলির অন্যতম প্রধান সশস্ত্র দল হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। মিটিগা বিমানবন্দর এবং আশপাশের উপকূলীয় এলাকা এই দলটি নিয়ন্ত্রণ করে থাকে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন