1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ছেলে রাজ্যের কোনো খোঁজ নেননি তিনি-পরীমণি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে দোকান নির্মানকে কেন্দ্র করে মবের শিকার চেয়ারম্যান কারামুক্ত টঙ্গিবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় প্রাণ গেল চা দোকানির: নিরাপত্তা নিয়ে প্রশ্ন, শোকে ভেঙে পড়েছে পরিবার।

ছেলে রাজ্যের কোনো খোঁজ নেননি তিনি-পরীমণি

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ২২৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

প্রায় এক মাস কলকাতায় ছিলেন রাজ। এরমধ্যে ছেলে রাজ্যের কোনো খোঁজ নেননি তিনি। সংবাদমাধ্যমে এ কথা জানিয়েছিলেন পরীমণি। এতে অভিমান হয়েছে অভিনেত্রীর। তাই জানিয়েছিলেন, তিনি চান না ছেলের জন্মদিনে আসুক রাজ।

নতুন খবর হলো, সম্প্রতি ঢাকায় ফিরেছেন রাজ। গতরাতে গিয়েছিলেন পরীমণির বাসায়। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘গত রাতে এসেছিল। ছেলের সঙ্গে সময় কাটিয়ে চলে গেছে সে। এতটুকুই।’

এদিকে পরীমণির ঘনিষ্ঠ কয়েকজন জানিয়েছেন, আজ বৃহস্পতিবার রাতে রাজ্যের জন্মদিনে আসার কথা আছে রাজের। তবে পরীমণি এ বিষয়ে বলেন, ‘সেটি তার বিষয়। যদি সে আসে আমি কোনো কথা বলব না তার সঙ্গে। সে তার মতো আসবে, তার মতো চলে যাবে। তবে আমি চাই না সে আসুক।’

পরীমণি যে ছেলের জন্মদিনে রাজকে চান না এর আগে তা উল্লেখ করে বলেছিলেন, ‘ছেলের জন্মদিনের আয়োজনের জন্য বাবা হিসেবে একটাবার ফোন করে পরামর্শ দিতে পারত, করল না। দেশের বাইরে যাওয়ার পর আমিই নিজ থেকেই তাকে কয়েকবার ফোন করেছি। কিন্তু সে কোনো কল দেয়নি। শুনেছি তার স্মার্টফোনটি হারিয়ে গেছে। কিন্তু তার আরেকটি ফোনও আছে। সেই নম্বরেও ফোন করেছি, ধরেনি। ফিরতি ফোনও করেনি। আর এখন আমি চাই না, রাজ আমার ছেলের জন্মদিনে আসুক।’

প্রতি মাসের ১০ তারিখ বাসায় কেক কেটে রাজ্যের জন্মদিন পালন করেন পরীমণি। তবে এবার তিনি সন্তানের জন্মদিন পালন রাজধানীর একটি হোটেলে। ছেলের এই জন্মদিনে রাজ যাচ্ছেন কি না তা সময়ই বলে দেবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন