1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের চিন্তা-ভাবনা নেই: ইসি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জার্মানি-নেদারল্যান্ডসের বিদায়, আর্জেন্টিনার জন্য কী অপেক্ষা করছে? তেরখাদায় ১৫হাজার বৃক্ষ রোপন অভিযানের উদ্বোধন করলেন ইউ এন ও তাহমিনা নীলা পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ

জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের চিন্তা-ভাবনা নেই: ইসি

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ২০৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক:

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের চিন্তা-ভাবনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে আসার পর এবার সিসি ক্যামেরা প্রকল্পও বাতিলের কথা জানাল ইসি।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইসি আলমগীর বলেন, ‘কমিশনের সদস্যদের মধ্যে এ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়নি। চিন্তা-ভাবনাও নেই। কারণ ৩০০ আসনে যখন ভোট হয়, তখন চার লাখ ভোটকেন্দ্র থাকে। সেখানে বেশ কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকবে, এতগুলো কেন্দ্রে সিসি ক্যামেরা লাগিয়ে তা পর্যবেক্ষণ করা কঠিন। সেক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশেষ ব্যবস্থা নেওয়া এবং প্রয়োজনীয় সংখ্যাক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে।’

এক প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, দেশীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকের বিষয়ে কমিশন কোনও চাপে নেই। পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা দিলে বিদেশি পর্যবেক্ষকদের নিয়ে কমিশনের কোনও আপত্তি নেই বলেও জানান তিনি।

মো. আলমগীর জানান, ইতোমধ্যে সংসদ নির্বাচনের কেন্দ্র বাছাই করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কমিটি আগামী ২৪ সেপ্টেম্বর চূড়ান্ত খসড়া তালিকা ইসিতে জমা দেওয়ার কথা রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন