1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজ ক্যাম্পাস উদ্বোধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

জামালপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজ ক্যাম্পাস উদ্বোধন

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১৭৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

জামালপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পাস উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

রবিবার সকালে এ স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করা হয়।
এরআগে আলেয়া আজম হল (ছাত্রী নিবাস) ও একাডেমিক ভবন ফলক উন্মোচনের করে উদ্বোধন করা হয়।

পরে সেখানে দুপুর ২টা পর্যন্ত শেখ হাসিনা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ এস এম ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. শফিউর রহমান, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. মোশায়ের-উল-ইসলাম রতন, সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সাজদা-ই-জান্নাত তনু, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ডা. মো. হাবিবুল্লাহ, শেখ হাসিনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. নাদিম হাসান, শেখ হাসিনা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তুষার আহমেদ, সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, অনেক কাঠখড় পুড়িয়ে জামালপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে। স্থাপিত হওয়ার পর আজ নয়টি সেশন চলছে। এই নয় বছরে এখান থেকে অনেক শিক্ষার্থীই মেধাবী ডাক্তার হয়েছেন, আরও হবেন। তবে শুধু টাকা রোজগারের জন্যই মহৎ এ পেশাকে ব্যবহার করবেন না, দেশের দরিদ্র মানুষদের বিনামূল্যে একটু সেবাও করবেন। নবীন শিক্ষার্থীরা এদিকে এগিয়ে আসতে পারেন। এজন্য আগে থেকেই এই মনোবৃত্তি লালন করতে হবে যাতে আপনাদের দিয়ে দেশ ও দশের উপকার হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন