1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনায় আক্রান্ত হলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

করোনায় আক্রান্ত হলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৩১৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

হুমায়ূন চোকদার কুষ্টিয়া সংবাদদাতাঃ কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেন করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি হোমকোয়ারেন্টিনে রয়েছেন।
শনিবার (০৬ জুন) বিকেলে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছেন বলে নিশ্চিত করেছেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচএম আনোয়ারুল ইসলাম।

সিভিল সার্জন জানান, শুক্রবার (০৫ জুন) সন্ধ্যা থেকেই তিনি সর্দি, জ্বর অনুভব করলে শনিবার (০৬ জুন) সকালে তিনি নমুনা দেন পরীক্ষার জন্য। বিকেলে ফলাফল করোনা পজিটিভ আসে।

সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত কুষ্টিয়ায় মোট ১১১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে দৌলতপুরে ২৩, ভেড়ামারায় ১৯, মিরপুরে ১২, কুষ্টিয়া সদরে ৩২, কুমারখালীতে ১৮ এবং খোকসায় ৭ জন। এদের মধ্যে পুরুষ রোগী ৮৫ ও নারী ২৬ জন। সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন মোট ৩১ জন।

কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত জানান, ডিসি স্যার করোনা পজিটিভ হয়েছেন।তিনি হোমকোয়ারেন্টিনে রয়েছেন এবং সুস্থ আছেন।
জেলা প্রশাসক মো. আসলাম হোসেন সবার কাছে দোয়া কামনা করেছেন।
আহমেদ সাদাত আরও জানান, করোনা সংক্রমণের পর থেকেই কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন স্যার করোনায় অসহায় মানুষের পাশে ছিলেন। শুক্রবার (০৬ জুন) ছুটির দিনেও তিনি অসহায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
ডিসি স্যার করোনা আক্রান্ত হওয়ার পর যারা স্যারের সার্বক্ষণিক পাশে থেকে কাজ করেছেন তারাও করোনা পজিটিভ কিনা তা নিশ্চিত হতে রোববার (০৭ জুন) নমুনা দেবেন। তবে তার আগে জেলা প্রশাসনের সবাই হোম কোয়ারেন্টিনে থাকবেন বলেও জানান তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন