1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারগঞ্জে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, আটক-৭ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :

মাদারগঞ্জে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, আটক-৭

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ২২৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জহুরুল ইসলাম (৫৮)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত জহুরুল ইসলাম জোড়খালী ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি। এ ঘটনায় ৭জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

শনিবার রাত ১১টার দিকে জোড়খালী ইউনিয়নের আতামামারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শনিবার রাতে জহুরুল ইসলাম ফুলজোড় বাজারের তার কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দুর্বৃত্তরা তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাদারগঞ্জ মডেল থানার ওসি মাহবুবুল হক জানান, পূর্ব শত্রুতার জের ধরে জহুরুল ইসলামকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা এ হত্যার সাথে জড়িত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় জিঞ্জাসাবাদের জন্য ৭ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন