1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :

জামালপুরে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২৩৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

“শত সংগ্রামে-অজস্র গৌরবে, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে” এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা শুরু হয়। পরে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পিটিআই গেইট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে শান্তি ও উন্নয়ন সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সৈয়দ আতিকুর রহমান ছানা, এডভোকেট আমান উল্লাহ আকাশ, জিএসএম মিজানুর রহমান মিজান, দিদার পাশা, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধরণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, সালেহ সফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চান, আবম জাফর ইকবাল জাফু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিনা বেগম, জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, জেলা শ্রমিকলীগের সভাপতি মসিউর রহমান বাবু, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, জেলা যুবমহিলা লীগের সভাপতি ফারহানা সোমা, জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান বাবু ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, আগামী নির্বাচন হবে দেশের সংবিধান অনুযায়ী। বিএনপিরা যতই তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখেন না কেন কোন লাভ হবে না। শেখ হাসিনার অধীনে ছাড়া কোন নির্বাচন হবেনা।

বক্তারা আরও বলেন, কোন বিদেশীদের প্রেসক্রিপশনে এই বাংলাদেশে নির্বাচন হবে না। বঙ্গবন্ধুর নেতৃত্বে ৩০ লক্ষ মানুষ রক্ত দিয়ে বাংলাদেশ অর্জন করেছে পাকিস্তানীদের হাতে তুলে দেওয়ার জন্য নয়। আগামী দিনে জামালপুর জেলার মানুষের জানমাল রক্ষার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা সতেষ্ট থাকবে বলেও হুশিয়ারি দেন বক্তারা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন