1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিভাগীয় তারুণ্যের সমাবেশ জামালপুরে যুবদলের প্রস্তুতি সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

বিভাগীয় তারুণ্যের সমাবেশ জামালপুরে যুবদলের প্রস্তুতি সভা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১৯৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

ঢাকা, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগের তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জামালপুর সদর উপজেলা শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

জামালপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্মআহবায়ক শফিকুল ইসলাম শফির সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন।

সভায় প্রধান বক্তার বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক সাজিদ হাসান বাবু, বিশেষ বক্তার বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহ-মৎস্য ও পশু বিষয়ক সম্পাদক আশরাফ ফারুকী হীরা ও সদস্য এডভোকেট সেলিম মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, কেন্দ্র ঘোষিত এখন একদফা আন্দোলনের ডাক এসেছে। এই একদফা দাবি আদায়ে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করতে হবে।
বক্তারা বলেন, আগামী দিনে সরকার পতনের যে কোন আন্দোলনে বিএনপি জণগনকে নিয়ে রাজপথে থেকে সরকারের বিদায় জানাবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন