1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ১২-১৪ শতাংশ ভোট পড়েছে : ইসি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় ইউএনওকে মিথ্যা হয়রানি করার প্রতিবাদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ,চান নিরাপদ কর্ম পরিবেশ চার বছরে পদ্মা সেতুতে টোল আদায় ৩৪২৯ কোটি টাকা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ৫৮ হাজার ভবন ক্ষতিগ্রস্ত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস ‘আলোচনায় অংশ নেন ২৯১ এমপি জার্মানি-নেদারল্যান্ডসের বিদায়, আর্জেন্টিনার জন্য কী অপেক্ষা করছে? তেরখাদায় ১৫হাজার বৃক্ষ রোপন অভিযানের উদ্বোধন করলেন ইউ এন ও তাহমিনা নীলা পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ১২-১৪ শতাংশ ভোট পড়েছে : ইসি

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১২৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ১২-১৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর হোসেন।

সোমবার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মো. আলমগীর বলেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে। এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা দেখিনি। এ উপনির্বাচনে ১২ থেকে ১৪ শতাংশ ভোট পড়েছে।

স্বতন্ত্র প্রর্থী হিরো আলমের ওপর হামলা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ২৪টি কেন্দ্রে ভোট হয়েছে। একটা কেন্দ্রের পরিস্থিতি দিয়ে তো বলা যায় না, নির্বাচন সুষ্ঠু হয়নি। বিষয়টি হলো যে, আমরা সঠিক অবস্থাটা এখনো জানতে পারিনি। আমরা বিচ্ছিন্ন কিছু তথ্য জানতে পেরেছি। কিছু আপনাদের মাধ্যমে জেনেছি, কিছু আমাদের সোর্সের মাধ্যমে জেনেছি।

ইসি আলমগীর বলেন, তিনি (হিরো আলম) অনেক সমর্থকসহ কেন্দ্রে ঢোকার চেষ্টা করেন। তার সঙ্গে আরও অনেক ইউটিউবার ছিলেন, প্রায় ৭০ জনের মতো। তখন তাকে গেটে আটকে দেওয়া হয়। বলা হয়েছে, আপনার এজেন্ট বা চার পাঁচজন নিয়ে ঢুকতে পারবেন। বাকিদের কেন্দ্র থেকে বুঝিয়ে ফিরিয়ে দেওয়া হয়। ভোটকেন্দ্রে কোনো কিছু হয়নি। তিনি যখন রাস্তায় এসেছেন, তখন ওনাকে কে বা কারা ধাওয়া দিয়েছেন, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা পুলিশকে নির্দেশ দিয়েছি সুষ্ঠু তদন্তের জন্য। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বনানী বিদ্যা নিকেতন ও শাহজাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কিছু কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি এমন অভিযোগে এ কমিশনার বলেন, আমরা এখন পর্যন্ত এমন কোনো অভিযোগ পাইনি। অনেকগুলো কেন্দ্রে আমরা গিয়েছি। এখন আপনারা এ অভিযোগ করছেন। কেন্দ্রে তো ইউটিউবাররা ঢুকতে পারেন না। ঢুকতে পারেন সাংবাদিক, যাদের ইসি কার্ড দিয়েছে। ১২৪টি কেন্দ্রের মধ্যে তিনটা কেন্দ্রে তো এমন হতেই পারে, এজন্য ভোট সুষ্ঠু হয়নি বলা যাবে না।

এর আগে, দিনভর শান্তিপূর্ণভাবে নির্বাচন হলেও বিকেলে শেষ মুহূর্তে এসে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মারধরের শিকার হন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম।

এদিকে, হিরো আলম মারধরের শিকার হওয়ার পরপরই নির্বাচন ভবন ছাড়েন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

প্রসঙ্গত, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় আজ (সোমবার)। এ নির্বাচনে হিরো আলম ও আওয়ামী লীগের মোহাম্মদ এ আরাফাতসহ ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন