1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সারাদেশে চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সারাদেশে চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৭০১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

সারাদেশে চিকিৎসকদের উপর হামলা ও ঢাকার সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় দুইজন চিকিৎসককে গ্রেফতার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন করেছে চিকিৎসকরা।

রবিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে ওজিএসবি ও বাংলাদেশের সকল সোসাইটির চিকিৎসকের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ইকবাল হোসেন চৌধুরী, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান, সিনিয়র চিকিৎসক ডা. সাজেদা -ই জান্নাত তনুসহ আরো অনেকে।

এসময় বক্তারা ঢাকাতে গ্রেপ্তার ডা. মিলি, ডা. মুনা ও ডা. শাহজাদীর নিঃশর্ত মুক্তির দাবি এবং ডাক্তার সুরক্ষা আইন প্রনয়নের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জামালপুর জেনারেল হাসপাতাল ও শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা অংশগ্রহন করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন