1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাংবাদিক নাদিম হত্যা : এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারের দাবিতে অনশন কর্মসূচি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

সাংবাদিক নাদিম হত্যা : এজাহারভুক্ত আসামী গ্রেপ্তারের দাবিতে অনশন কর্মসূচি

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ২৫৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার এজাহারভুক্ত ১৭ আসামিকে গ্রেপ্তারের দাবিতে অনশন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরের সামনে সর্বস্তরের সাংবাদিক ও সচেতন মহলের ব্যানারে এ অনশন কর্মসূচি পালিত হয়।

অনশন কর্মসূচিতে সাংবাদিক নাদিম হত্যা মামলার ১৭জন এজাহারভুক্ত আসামির গ্রেপ্তার, দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করা ও সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

অনশন কর্মসূচিকারে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, সহসভাপতি রাজ্জাক মাহমুদ, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহজামাল, সাংবাদিক আশরাফুল হায়দার, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহীন আল আমিন, সাংবাদিক আব্দুল লতিফ লায়ন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, সাধারণ সম্পাদক আল মুজাহিদ বাবু, সাংবাদিক মাসুদ উল হাসান, মনিরুজ্জামান লিমন প্রমুখ।

এসময় দুপুর দেড়টার দিকে উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর অনশন চলাকালে অসুস্থ হয়ে পড়লে খবর পেয়ে সকল সাংবাদিককে অনশন ভাঙাতে অনুরোধ করেন বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর।

পরে দুপুর ২টায় পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর কর্মসূচিস্থলে এসে ফলের জুস ও পানি পান করিয়ে সাংবাদিকদের অনশন ভাঙান। অনশন কর্মসূচিতে জেলা ও বিভিন্ন উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৪ জুন রাতে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম পেশাগত দায়িত্ব পালন শেষে নিজ বাসভবনে ফেরার পথে শহরের পাট হাটি মোড়ে একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত নাদিম ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

এঘটনায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের বরখাস্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন