1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গাইবান্ধার পলাশবাড়ীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :

গাইবান্ধার পলাশবাড়ীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৩০৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে স‍্যালো মেশিন চুরির ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। বুধবার ১২ জুলাই সকাল ১১ টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাখু (৩০) ওই গ্রামের মৃত মগবুলের ছেলে। ঘটনার পর বিক্ষুপ্ত এলাকাবাসী ছোট ভাই আকুল (২৬)’কে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়,নেশার টাকা জোগাতে বড় ভাই রাখুর স‍্যালো মেশিন দুদিন আগে চুরি করে বিক্রি করে ছোট ভাই আকুল। বুধবার ১২ জুলাই সকালে এ কথা প্রকাশ হলে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটীর এক পর্যায়ে ছোট ভাই আকুল ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা ক‍াঁচি বড় ভাই রাখুর পেটে ঢুকিয়ে দেয়। এতে সে গুরুতর জখম হয়। এ সময় তার আত্মচিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে রাখুকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন‍্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনি ব‍্যবস্থা গ্রহণ হবে

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন